1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘সন্ত্রাসীরা এদিকে আসলে মাইরা ফেলামু’—জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ একযোগে ৯৯ বিচারককে বদলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে অভিনয় ভালোবাসেন, তবে যে শর্তে কাজ করতে চান শবনম ফারিয়া এই স্তরে লড়াইয়ের মতো ভালো দল আমরা এখনো হয়ে উঠিনি: বাটলার রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ যুক্তরাষ্ট্র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাভান সুলিভান ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা? তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

মেডিটেশন থেকে ভাল ঘুম হতে পারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪৫ Time View

sleepবিশেষজ্ঞরা বলছেন, যাদের দীর্ঘ মেয়াদী ঘুমের সমস্যা আছে তারা মেডিটেশন বা ধ্যান বা প্রার্থনার মাধ্যমে ঘুমের সমস্যা লাঘব করতে পারেন।

আমেরিকান মেডিক্যাল জার্নাল জামা ইন্টারনাল মেডিসিনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। যাদের বয়স ৫০ বছরের বেশি এবং ঘুমের সমস্যা আছে তাদের দু’গ্রুপে বিভক্ত করেন গবেষকগণ।

এদের এক গ্রুপকে তাদের আচরণগত সমস্যা পরিবর্তন করতে বলা হয়, যেমন: প্রতিদিন রাতে একই সময় ঘুমাতে যাওয়ার অভ্যাস করা এবং ঘুমের আগে ক্যাফেইন বা অ্যালকোহল পান থেকে বিরত থাকা ও মানসিক চাপ কমাতে বলা হয়। অপর গ্রুপকে ৬ সপ্তাহের জন্য মেডিটেশন করতে দেয়া হয়।

এক্ষেত্রে একজন সার্টিফাইড প্রশিক্ষকের সাহায্য নেয়া হয়। গবেষণায় প্রতীয়মান হয় যারা স্ট্যান্ডার্ড কেয়ারের পাশাপাশি মেডিটেশন করে থাকেন তাদের ঘুম ভালো হয়।

এব্যাপারে গবেষণার লিড অথার সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ মেডিসিনের সহকারি অধ্যাপক ড: ডেভিড এস ব্লাক মনে করেন, মেডিটেশন মস্তিষ্কের স্লিপসিসটেমকে প্রভাবিত করে, ফলে ঘুমের উন্নতি হতে সহায়ক হয়।

আর ড: ব্লাক আরও মনে করেন, ওষুধের মাধ্যমে ঘুমের ক্ষেত্রে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই এক্ষেত্রে মাইন্ডফুল মেডিটেশন কার্যকর পদক্ষেপ হতে পারে। ড: ব্লাক আরও মনে করেন, মেডিটেশন কোন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে রপ্ত করা উচিত।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ