1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

এমিরেটসের বিশেষ অবকাশ প্যাকেজ ‘স্প্রিং ব্রেক’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২
  • ১৬৩ Time View

এমিরেটস্ এয়ারলাইনের ভ্রমণ ব্যবস্থাপনা শাখা এমিরেটস্ হলিডেজ দুবাই, কায়রো, মরিশাস, ইস্তাম্বুল ও প্যারিসে অবকাশ যাপনেচ্ছু বাংলাদেশিদের জন্য বিশেষ প্যাকেজ ‘স্প্রিং ব্রেক’ অফার করছে।

তিন রাত/চার দিন প্যাকেজটির সর্বনিম্ন মূল্য জনপ্রতি ৮৫৬ মার্কিন ডলার। অফারটি ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত বহাল থাকবে।

সব শ্রেণীর অবকাশ যাপনকারীদের চাহিদা বিবেচনা করে প্যাকেজটিতে পাঁচ, চার ও তিন তারকাবিশিষ্ট বিভিন্ন হোটেল অপশন রাখা হয়েছে। প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে ইকোনমি শ্রেণীতে আসা-যাওয়ার বিমান টিকিট, প্যারিস ছাড়া সব ক্ষেত্রে প্রাইভেট কারে হোটেল-এয়ারপোর্ট-হোটেল ট্রান্সফার, প্রাতরাশ, রুম ট্যাক্স ও সার্ভিস চার্জ।

শুধু মরিশাসের ক্ষেত্রে হাফ বোর্ডের সুবিধা পাওয়া যাবে। প্যাকেজে এয়ারপোর্ট ট্যাক্স ও ভিসা খরচ অন্তর্ভুক্ত নয়। এমিরেটসের স্কাই ওয়ার্ডস সদস্যরা ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মাইল সুবিধা লাভ করবেন।

এমিরেটস্ বর্তমানে ঢাকায় সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে এবং বিশ্বের ৬টি মহাদেশের বিভিন্ন গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। এমিরেটস্ ভ্রমণকালীন যাত্রীদের জন্য বাংলাদেশি ছায়াছবি উপভোগ করার ব্যবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ