1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মান্না-কামাল দলছুট সন্ত্রাসী : মায়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৪ Time View

mayaনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে দলছুট সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মায়া বলেন, মান্না-কামাল ও জামায়াতে ইসলাম একই সূত্রে গাঁথা। এরা দলছুট সন্ত্রাসী। কেউই  আইনের  শাসন মানেন না। সংবিধান মানেন না। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ। দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দেয়া হবে না।

মায়া আরো বলেন, খালেদার হরতাল কেউই মানে না। যানবাহন  চলছে, দোকানপাট খোলা আছে, মানুষ কাজকর্ম করছে।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.দিলীপ রায় ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ