1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

মান্নাকে সাবধান হতে বললেন হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View

hasan31নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। ‘২০ দলীয় জোটের অযৌক্তিক হরতাল-অবরোধে পেট্রোলবোমায় সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, যে খোকা সাহেব বিএনপি জোটের সহিংসতার দায়দায়িত্ব স্বীকার করে নিয়েছেন সেই সহিংসতাকারীদের সাথে যারা পরামর্শ করছেন তারা জনগণের কাছে চিহ্নিত হয়েছে। সেইসব চিহ্নিতদের এখনই সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছি।

‘গত দেড় মাসে সহিংসতায় নিহতদের মুক্তিযোদ্ধার সম্মাননা দেওয়া হবে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের এমন বিবৃতির পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, তারাই মানুষ হত্যা করে তারাই মুক্তিযুদ্ধের সনদ দিতে চাইছে। এটা নিহতদের আত্মা এবং সমগ্র জাতির সাথে উপহাস মাত্র।

এমন বক্তব্যের মানে রাজাকারের কাছ থেকে মুক্তিযুদ্ধের সনদ নেওয়া বলেও মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ জাতির সাথে এমন উপহাস না করতে বিএনপির প্রতি আহ্বান জানান।

বিএনপি-জামায়াতকে নয় জামায়াতই এখন বিএনপিকে চালায় মন্তব্য করে তিনি বলেন, জামায়াত শহীদ মিনারে বিশ্বাস করে না। তারা শহীদ মিনারে ফুলও দেয় না। ঠিক তেমনিভাবে জামায়াতের পরামর্শেই খালেদা জিয়া শহীদ মিনারে না গিয়ে কার্যালয়ে মিলাদের আয়োজন করেছে।

খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নয়, জামায়াতের আমিরে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

এ সময় আরও বক্তব্য দেন-আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ