1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

হরতাল-অবরোধ প্রত্যাহারের গুলশানে পেশাজীবীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৯ Time View

ima22হরতাল-অবরোধ প্রত্যাহার ও চলমান সহিংসতা বন্ধের দাবিতে গুলশানে মানববন্ধন করেছেন আওয়ামী লীগপন্থী বেশ কয়েকটি পেশাজীবী সংগঠন। এতে  প্রকৌশলী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, লেখক, শিল্পীসহ রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও অংশ নেন।

রোববার বেলা ১১টায় গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে বনানী রোডে তারা এ মানববন্ধন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হরতাল-অবরোধ ও এসব কর্মসূচির নামে সহিংসতা বন্ধের দাবি জানান। সহিংসতার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করে এসব ঘটনার শাস্তিও দাবি করেন তারা।

একই সঙ্গে তারা সহিংসতা বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় মানববন্ধনে অংশ নিয়ে বলেন, “আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট যা করছে, এটা কোনো স্বাধীন দেশে চলতে পারে না। এটা আন্দোলন নয়, সন্ত্রাস। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।”

সংসদ সদস্য ও অভিনেত্রী তারানা হালিম বলেন, “সহিংসতার বিপক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করতে আমরা রাজপথে নেমে এসেছি। ইতিমধ্যে সাধারণ মানুষ সহিংসতাকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং অনেককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ