1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খালেদাকে খাঁচায় বন্দি করুন: শাজাহান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৬ Time View

shajahanনৌমন্ত্রী শাজাহান খান এমপি সরকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, “দানবের সঙ্গে মানবের প্রেম চলে না। খালেদা জিয়া দানব। তাকে খাঁচায় বন্দি করেন। দেশের মানুষগুলোকে বাঁচান। খালেদা জিয়ার হরতাল অবরোধ বাংলাদেশে হয় না। তারা পেট্রোল বোমা মেরে সন্ত্রাস করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হরতাল অবরোধের চেষ্টা করছে।”

সোমবার দুপুরের রংপুরের পীরগঞ্জের ঝাড়বিশলায় মধ্যযুগের সাধক কবি হেয়াত মামুদের ২৪৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।
রংপুরের ডিসি ফরীদ আহাম্মদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  এলজিইআরডি প্রতিমন্ত্রী মশিউর রহেমান রাঙ্গা, আবুল কালাম আজাদ এমপি, ডা. ইউনুস আলী এমপি, রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত, রংপুর জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা সভাপতি মোতাহার হোসেন বাবলু, সেক্রেটারি তাজিমুল ইসলাম শামীম, কবির অষ্টম বংশধর শর্মিলা আখতার, কবি ও লেখক এমএ বাশার টিপু প্রমুখ।

নৌ মন্ত্রী বলেন, “শেখ হাসিনা রংপুরের মঙ্গা মোকাবেলা করে আপনাদের ‘নিদানের ’ পাশে দাড়িয়েছিলেন। খালেদা জিয়া দেশে ‘নিদান’(খারাপী) সৃষ্টি করেছে। শেখ হাসিনা যেভাবে আপনাদের নিদানের পাশে দাড়িয়েছিলেন। এখন আপনারা শেখ হাসিনারে পাশে দাড়িয়ে দেশের নিদান দূর করুন। ঐক্যবদ্ধভাবে ২০ দলের সন্ত্রাস নাশকতা রুখে দিন।”

নৌমন্ত্রী বলেন, “বিএনপি জামায়াত আন্দোলন, গণ আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস নাশকতা করছে। ধংসাত্মক কার্যক্রম চালাচ্ছে। আন্দোলনের নামে এসব কার্যক্রম যারা করে তাদের সাথে দ্বীন ইসলামের কোন সম্পর্ক নেই। কোন মুসলমান কোন মুসলমানকে এভাবে খুন করতে পারে না।”

নৌমন্ত্রী বলেন, “২০১৩ সালে ৫৫ জন ড্রাইভার হেলপারকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মেড়েছে। গত ৫ ই জানুয়ারী থেকে এ পর্যন্ত ১০০ জনকে তারা একইভাবে মেরেছে। তারা এর আগে কোরআন হাদিস, জায়নামাজ পুড়িয়েছে। ৭১ সালেও এরা তাই করেছে। এদের স্বভাব বদলাবে না।”

অন্যদিকে অনুষ্ঠানে এলজিইআরডি প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, “আন্দোলনের নামে সহিংসতাকারীদের প্রতিহত করতে হবে। এজন্য তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ