1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্পেনকে সড়ক খাতে বিনিয়োগের আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ১৮৬ Time View

দেশের সড়ক অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণে পিপিপির আওতায় বিনিয়োগের জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস টেজাডা’র ((Luis Tejada) সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ আহ্বান জানান।

‘বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ অত্যন্ত স্থিতিশীল’ উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি উদার, গণতান্ত্রিক রাষ্ট্র।

কিছু সমস্যা সত্ত্বেও অনেক সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার নানা সুযোগ-সুবিধাও নিশ্চিত করেছেন।

বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো এবং জ্বালানি খাতে সরকারের প্রচেষ্টার প্রশংসা করে লুইস টেজাডা বলেন, এ দুই খাতের চলমান অগ্রগতি অব্যাহত থাকলে বাংলাদেশের সামগ্রীক উন্নয়নে গতিশীলতা আসবে।

প্রসঙ্গক্রমে তিনি জানান, বর্তমানে স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনায় প্রায় ২০ হাজার বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত এবং তারা অত্যন্ত পরিশ্রমী বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ