1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

মিলার-ডুমিনির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ৩৩৯

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৬ Time View

সেডন পাকে অল-আফ্রিকান লড়াইয়ের শুরুটা বেশ প্রতিদ্বন্দ্বীতা মুখরই ছিল।তবে ম্যাচের বয়স যতই বেড়েছে ততই দক্ষিণ আফ্রিকার বড় দল প্রভাবটা প্রকাশ পেয়েছে।হ্যামিল্টনে রোববার জিম্বাবুয়ের বিরুদ্ধে ডেভিড মিলার ও জেপি ডুমিনির জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৩৯ রানের বিশাল স্কোর গড়েছে দক্ষিণ আফ্রিকা।

পঞ্চম উইকেটে ২৫৬ রানের জুটি গড়ে বিশ্বরেকর্ গড়েছেন দক্ষিণ আফ্রিকার মিলার ও ডুমিনি।বিশ্বকাপে পঞ্চম উইকেটে এর আগে সরোচ্চ ১৪৮ রানের জুটি গড়েছিলেন নিউজিল্যান্ডের রজার টুজ ও ক্রিস কেয়ানর্স, ১৯৯৯ সালে কাডির্ফে।

এলটন চিগুম্বুরার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটা বিফলে যায়নি। ৮৩ রানেই দক্ষিণ আফ্রিকার ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় জিম্বাবুয়ের বোলাররা।ডি কক, আমলা, ডু প্লেসিস (২৪) ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্ (২৫) আউট হন।

পঞ্চম উইকেটে ইনিংস মেরামতের কাজ শুরু করেন মিলার ও ডুমিনি। আর সেখানেই জিম্বাবুয়ের সুখের সময়ের ইতি ঘটে। পঞ্চম উইকেট জুটিতে ২৫৬ রানের জুটি গড়েন তারা। যা বিশ্বকাপের ম্যাচে পঞ্চম উইকেট জুটিতে সরোচ্চ রানের জুটি। মিলার ৯২ বলে ৭টি চার ও ৯টি ছয়ে অপরাজিত ১৩৮ রান করেন। ইনিংসের শেষ ওভারে  সেঞ্চুরি করা ডুমিনি ১০০ বলে ৯টি চার ও ৩টি ছয়ে ১১৫ রানে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ের চাতারা, চিগুম্বুরা, পানিয়াঙ্গারা, কামুনগোজি ১টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ