1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সমাজের ক্যানসার নাগরিক সমাজ: কামরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৩৪ Time View

kamrul5নাগরিক সমাজকে ‘নিধিরাম সর্দার’ আখ্যায়িত করে খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম বলেছেন, তাদের কথা বলতে তার লজ্জা লাগে। তারা সমাজের ক্যানসার।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘অযৌক্তিক হরতাল ও অবরোধের বিরুদ্ধে’ মানববন্ধনে এসব কথা বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, “নাগরিক সমাজ নামে নতুন একটি ব্যানার আমরা লক্ষ করছি। এদের ঢাল নেই তলোয়ার নেই, এরা নিধিরাম সর্দার। এদের পায়ের নিচে মাটি নেই। এরা আবার সংলাপের কথা বলে।”

সুশীল সমাজের সম্পর্কে কথা বলতে তার লজ্জা করে জানিয়ে কামরুল বলেন, “তারা সংলাপের নামে বড় বড় কথা বলছে। তারাই মূলত সমাজের ক্যানসার।” সুশীল সমাজ খালেদা জিয়াকে মানুষ পোড়াতে উৎসাহ দেয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

খালেদা জিয়ার আগুনে বিএনপি পুড়ে ছারখার হবে- এমন মন্তব্য করে কামরুল বলেন, “খালেদা জিয়ার নৈরাজ্যকর জ্বালাও-পোড়াও বন্ধ করার জন্য একদিন বিএনপির নেতারাই তাকে চাপ দিবেন। সেই দিন আর বেশি দূরে নয়, তার (খালেদা) আগুনেই বিএনপি জ্বলবে।”

খাদ্যমন্ত্রী বলেন, “তারা লাদেন মার্কা ই-মেইল পাঠিয়ে নাশকতার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। এখন আর তাদের আহ্বান জানাবো না, আইনশৃঙ্খালা বাহিনীকে তাদের কঠোর হস্তে দমনের জন্য অনুরোধ করব।”

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ উপকমিটির সহসম্পাদক এম এ করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ