1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শরীরি ভাষা শিখতে নিউইয়র্কে আলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৫ Time View

aliya6f‘স্টুডেন্ড অফ ইয়ার’ থেকে শুরু করে ‘টু স্টেটস’, কেরিয়ারের ‘হাইওয়ে’তে আলিয়া ভাট এগিয়েছেন তরতরিয়ে। কিন্তু এবার চরিত্রকে আরও ভালো করে বুঝতে তিনি ভর্তি হয়েছেন ‘বডি ল্যাঙ্গোয়েজ’ কোর্সে। আর তাই তার পাড়ি নিউইয়র্কে।

‘সান্দার’ ছবির কাজে এই মুহূর্তে ব্যস্ত আলিয়া। কাজ শেষ হলেই পাড়ি জমাচ্ছেন নিউইয়র্কে? তবে নিছক ছুটি কাটাতে নয়। আলিয়া ভর্তি হয়েছেন বডি ল্যাঙ্গোয়েজ শেখার কোর্সে। চরিত্রের তফাতে কীভাবে পাল্টে যায় শরীরি ভাষা, কীভাবে তা আয়ত্ত্ব করতে হয়, সে সবই শিখবেন আলিয়া। আর যে কোনও চরিত্রকে ভিতর থেকে বুঝে পর্দায় ফুটিয়ে তুলতে আলিয়াকে সাহায্য করবে এই কোর্স।

কেরিয়ারের গোড়াতে ‘কফি উইথ করন’-এ তার কথাবার্তা জোক হয়ে ছড়িয়েছিল অনলাইনে। কিন্তু তার পর থেকে নিজের ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলেছেন আলিয়া। অভিনয়ের ক্ষেত্রেও সমালোচকদের প্রশংসা পেয়েছেন। জিতেছেন ফিল্মফেয়ারও। এবার এই কোর্স, আলিয়াকে কোন নতুন রূপে বলিউডের সামনে হাজির করে, তা জানতে উৎসুক বলিপাড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ