1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

২১০ ক্রিকেটারের যা করতে মানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

iccআইসিসি এবারের বিশ্বকাপে ক্রিকেটারদের ওপর যা সব নিষেধাজ্ঞা জারি করেছে, তাতে তাদের প্রায় অনূর্ধ্ব পনেরো টিমে রূপান্তরিত হওয়ার জোগাড়! অংশগ্রহণকারী ২১০ ক্রিকেটারের ওপর যা সব নিষেধাজ্ঞা চেপেছে, তা নজিরবিহীন! বিশ্বকাপের চল্লিশ বছরের ইতিহাসে আর কখনও হয়নি!

১. নিজের মোবাইল নম্বর জমা করতে হবে আইসিসির কাছে। কোনো গোপন নম্বর রাখা চলবে না। যাতে প্রয়োজনে গোয়েন্দারা যেকোনো সময় যেকোনো কারও ফোনে আড়ি পাততে পারেন।

২. হোটেলের ঘরে বাইরের কাউকে নিয়ে যাওয়া যাবে না। যদি একান্ত প্রয়োজন হয়, টিম ম্যানেজারের অনুমতি নিতে হবে। তিনি আবার আইসিসির অপরাধ দমন শাখার সম্মতি নিয়ে তবেই অতিথিকে ঘরে ঢুকতে দেবেন।
৩. আইসিসির অনুমতি ছাড়া সাংবাদিকের সঙ্গে সরকারি ভাবে কথা বলা যাবে না।

৪. অপরিচিত আকর্ষণীয় মহিলাদের সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। এরা নানা ভাবে ভাব জমাবার, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। এদের কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না। বুকিরা এদের চর করে পাঠাতে পারে, এমনই আশঙ্কা।

৫.  হোটেলের বাইরে কোথাও যেতে হলে শুধু জানিয়েই নয়, সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়ে যেতে হবে। এদের আইসিসি অনুমোদিত হওয়া চাই। না জানিয়ে দুমদাম বেরিয়ে যাওয়া যাবে না।

৬. মাঠে কোনো ভাবেই বলের বিকৃতি ঘটানো চলবে না। ক্যাপ্টেনকে এ ব্যাপারে বাড়তি দায়িত্ব নিতে হবে। নইলে কিছু ঘটলে তাকে দোষী সাব্যস্ত করা হবে।

৭. প্রতি টিমের সঙ্গে নিরাপত্তারক্ষী ত্রিদেশীয় সিরিজে থাকা এক জন থেকে বাড়িয়ে তিন জন করা হবে।

৮. সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুর্নামেন্ট চলাকালীন ব্যবহারের ব্যাপারে বিচক্ষণতা দেখাতে হবে। ফেসবুকে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

৯. টুইটার ব্যবহারের ব্যাপারে সতর্কতা দেখাতে হবে।

১০. নতুন কোনো স্পনসরের সঙ্গে কাপ মধ্যবর্তী সময় গা ঘেঁষাঘেঁষি না করাই ভালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ