1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৫ Time View

train13কুষ্টিয়া সদর উপজেলার জগতি ইউনিয়নের কলাবাড়িয়ায় ট্রেনে কেটে পিন্টু হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার সময় কুষ্টিয়া-পোড়াদহ ট্রেন লাইনের জগতি কলাবাড়িয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, সকালে পোড়াদহ থেকে মেইলে ট্রেন দৌলতদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে জগতি কলাবাড়িয়ায় নামক স্থানে পৌঁছলে ট্রেন লাইনের উপর বসে থাকা অবস্থায় পিন্টুর শরীরের উপর দিয়ে ট্রেন চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় পিন্টু।

পরে জিআরপি থানা পুলিশকে সংবাদ দিলে তারা লাশ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ