1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মাসে ১০ হাজার কর্মী যাবে সৌদি আরব, খরচ ১৫ থেকে ২০ হাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৪ Time View

বাংলাদেশ থেকে প্রতি মাসে ১০ হাজার শ্রমিক সৌদি আরবে কাজের সুযোগ পাবে।

বাংলাদেশ ও সৌদি আরব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মীদের সৌদি আরব যাওয়ার সব খরচ বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি।

সৌদি আরব সরকারের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী জানান শ্রমিক প্রতি ব্যয় হবে সর্বোচ্চ বিশ হাজার টাকা।

বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক নেয়া প্রায় ছয় বছর বন্ধ থাকার পর গত মাসেই সেদেশের সরকার বাংলাদেশী শ্রমিক নেয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এর পর জনশক্তি রপ্তানি প্রক্রিয়া চূড়ান্ত করতে সৌদি আরবের একটি সরকারি প্রতিনিধি দল দেশটির শ্রম মন্ত্রণালয়ের একজন উপমন্ত্রীর নেতৃত্বে গতকাল ঢাকায় আসে।

সচিবালয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সোমবার প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের জানান মূলত সরকারি ব্যবস্থাপনাতেই কর্মীরা সৌদি আরব যাবে। তবে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকরাও এতে সম্পৃক্ত থাকবে।

মন্ত্রী জানান একজন শ্রমিকের সৌদি আরব যেতে পনের বা বিশ হাজার টাকার বেশি খরচ হবে না এবং সেটি বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি।

তিনি আরও জানান অন্তত দশটি ক্যাটগরিতে প্রতি মাসে ১০ হাজার বাংলাদেশী শ্রমিক সৌদি আরবে কাজের সুযোগ পাবে।

তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদিতে গিয়ে প্রতি মাসে বারশ থেকে পনেরশ সৌদি রিয়েল বেতন পাবেন।–বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ