1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বুদ্ধিজীবীদের পড়াশোনা করার প্রস্তাব ইনুর

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৭ Time View

enu24বুদ্ধিজীবীদের ভালো করে পড়াশোনা করে প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “সংলাপের দাবি করলেও এখন পর্যন্ত কেউ গঠনমূলক প্রস্তাব দেয়নি। সংবিধান উপেক্ষা করে কেউ কেউ এমন প্রস্তাব দিয়েছেন, যা সাংবিধানিক শূন্যতা তৈরি করবে।”

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেছেন, “কতিপয় বুদ্ধিজীবী সংলাপ নিয়ে যতটা সরব, আগুনে পুড়িয়ে মানুষ মারার বিরুদ্ধে ঠিক ততটাই নীরব। দেশ ও মানুষের জন্য ওই বুদ্ধিজীবীদের সামান্য মায়া থাকলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে তাকে আগুনে পুড়িয়ে মানুষ মারা বন্ধ করতে বলতেন।”

বুদ্ধিজীবীদের সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে কথা বলতে হবে—এমনটা উল্লেখ করে মন্ত্রী বলেন, “বুদ্ধিজীবীরা যুদ্ধাপরাধী ছাড়া সব রাজবন্দীর মুক্তি চেয়েছেন। তাহলে নাশকতার সঙ্গে জড়িতদেরও ছাড়তে হবে কি না, মন্ত্রী তা জানতে চান।”

সংলাপের ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, “দেশব্যাপী চলমান নাশকতা বন্ধ করলে বিএনপির সঙ্গে সংলাপ বা রাজনৈতিক আলোচনা নিয়ে চিন্তা করা হবে। সংলাপের কথা বললেও বিএনপি গঠনমূলক কোনো প্রস্তাব দিতে পারেনি। সাংবিধানিক শূন্যতা সৃষ্টির জন্য ২০ দলীয় জোট নেত্রী অস্বাভাবিক প্রস্তাব দিচ্ছেন।”

তিনি বলেন, ‘‘মানুষ শান্তি ও স্বাভাবিকতা চয়। সরকারও শান্তি ও স্বাভাবিকতা চায়। খালেদা জিয়া সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা ছাড়লে শান্তি প্রতিষ্ঠার কাজ সহজ হতো। যত কঠিনই হোক না কেন, সরকারকে শান্তি প্রতিষ্ঠায় কঠিন পথই গ্রহণ করতে হচ্ছে এবং হবে।”

খালেদা জিয়াকে উদ্দেশ্ করে ইনু বলেন, “আপনি যদি নাশকতায় জড়িত না থাকেন, ধোয়া তুলসিপাতা হোন তাহলে ঘর থেকে বের হয়ে নাশকতার বিরুদ্ধে মাঠে নামুন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ