1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

ঝালকাঠিতে পেট্টল বোমা মারার সময় শিবির নেতা আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২১ Time View

jhalakthiরাজাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ উদ্দীনকে যাত্রীবাহী বাসে পেট্টল বোমা হামলা চালানোর সময় আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত দশটার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বলাই বাড়ি এলাকায় পুলিশ প্রটোকলে থাকা গাড়ির মধ্যে ঈগল পরিবহনে  প্রেট্টল বোমা মারার সময় তাকে আটক করা হয়।

এ সময় পেট্রল বোমার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে শিবির সভাপতি তাজ উদ্দীন বাসের সাথে ধাক্কা লেগে আহত হয়।

গুরুতর আহতাবস্থায় ঝালকাঠি সিনিয়ার সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন ও রাজাপুর থানার ওসি (অপারেশন) এজেডএম মাসুদুজ্জামান তাকে আটক করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে গুরুতর হওয়ায় তকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তাজ উদ্দীন সদর উপজেলার ছত্তকন্দা গ্রামের মো. আলী সিকদারের ছেলে।

রাজাপুর থানার ওসি (অপারেশন) এজেডএম মাসুদুজ্জামান জানান, উপজেলার বলাই বাড়ি এলাকায় পুলিশ প্রটোকলে থাকা গাড়ির মধ্যে ঈগল পরিবহনে পিকেটিং শুরু করে প্রেট্টল বোমা মারার সময় গুরুতর আহতাবস্থায় তাজ উদ্দীনকে আটক করা হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। গাড়ির ৪/৫ জন যাত্রী আহত হলেও কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।

আটক শিবির নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ