1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

এবার গুলির নির্দেশনা চাইলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

mozammelএবার অবরোধ-হরতালে নাশকতাকারীদের গুলি করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের নির্দেশ চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে তিনি এ নিদের্শনা চান। জনবিরোধী অবরোধ-হরতালের বিরুদ্ধে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)।এর আগে বিজিবি প্রধান ও সমাজকল্যাণ মন্ত্রী নাশকতাকারীদের গুলি করার কথা বলেছিলেন।

আ.ক.ম মোজাম্মেল বলেন, “সহিংসতাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়ার আহবান জানাচ্ছি। বাংলাদেশ উন্নয়নের মডেল হচ্ছে আর পাকিস্তান অকার্যকর দেশে পরিণত হচ্ছে। এজন্যই খালেদা জিয়ার গা-জ্বালা করছে।”

দুই নেত্রীকে আলোচনায় বসার বিষয়ে সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, “অনেকে বলেন, দুই নেত্রীকে আলোচনায় বসতে হবে।একজন দেশের রাষ্টনায়ক এবং সফল প্রধানমন্ত্রী, আর অন্যজন ব্যর্থ প্রধানমন্ত্রী। তার সঙ্গে কিসের আলোচনা?”  সমাবেশ থেকে নাশকতাকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মো.আবদুল খালেকের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ