1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গলাকেটে খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৫০ Time View

marder1লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনকে গলা কেটে খুন করেছে সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে।

নিহত রুবেল হোসেন দত্তপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। সে সন্ত্রাসী বাহিনী প্রধান আজিজ মেম্বারের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

নিহতের বড় ভাই বাহার উদ্দিন জানান, রাতে মোবাইল ফোনের মাধ্যমে সন্ত্রাসীরা রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের যে কোন সময়ে গলাকেটে খুন করে লাশ দত্তপাড়ার বড়ালিয়ার বড় পাড়া গ্রামের রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

স্থানীয় একটি সূত্র দাবি করেছে, আধিপত্য বিস্তার ও ভাগবাটোরাকে কেন্দ্র করে নিজ বাহিনীর সন্ত্রাসীরা রুবেল হোসেনকে খুন করেছে।

দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, সকালে রুবেল হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী এবং সন্ত্রাসী বাহিনী প্রধান আজিজ মেম্বারের সহযোগী। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ