1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ট্রাকে পেট্রোলবোমা, লাফিয়ে পড়ে হেলপারের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫
  • ৮৪ Time View

bjbচাঁদপুর-কুমিল্লা মহাসড়কে টাইলসবাহী ট্রাকে ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হওয়ার পর তারাহুড়ো করে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ট্রাকটির হেলপার মোতালেব হোসেন (৪০)। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার সরেপাড়া কালামিয়ার বাড়ির আবদুল হামিদের ছেলে। এতে ট্রাকটির চালক ও সঙ্গে থাকা টাইলস ব্যাবাসয়ীর প্রতিনিধিও আহত হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে মতলব দক্ষিণে টাইলস নিয়ে আসার পথে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় ট্রাকটিতে পেট্রোলবোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে মোতালেবের গায়ে আগুন ধরে গেলে জীবন বাঁচাতে লাফিয়ে পড়েন তিনি ও চালক। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোতালেব ঘটনাস্থলেই মারা যান। আহত হন ট্রাকের চালক ও অপর আরোহী।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়ীদ জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। মোতালেবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, ঘটনার পরপরই দুর্বৃত্তদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। জড়িত সন্দেহে এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ