1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

দুই ম্যাচ নিষিদ্ধ রোনাল্ডো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫
  • ৮২ Time View

ronaldo28মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে মেরেছেন। গত শনিবার রাতে কর্দোবার বিপক্ষে ম্যাচে ওই কাণ্ডের জন্য লাল কার্ডও দেখেছিলেন ক্রিস্টিয়ানো  রোনাল্ডো। পরে নিজের ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু শাস্তি এড়াতে পারলেন না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। অমন বাজে আচরণের জন্য তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে লা লিগার শৃঙ্খলা কমিটি। খেলতে পারবেন না লিগে সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে।

ব্যালন ডি’অর জিতে বছরটা শুরু করা রোনাল্ডো কয়েক মাস ধরেই দুর্দান্ত ফর্মে। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩১ ম্যাচে ৩৬ গোল হয়ে গেছে তার। তবে কর্দোবার বিপক্ষে ম্যাচে হয়তো কিছু করতে না পারার হতাশা তাকে পেয়ে বসেছিল। আর সেই হতাশায় মেজাজ হারিয়ে ফেলার মূল্যই দিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ