1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নেশাগ্রস্ত ছেলের জন্য আর্তনাদ করছেন খালেদা: মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫
  • ১৩০ Time View

mozammelবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ মোজাম্মেল হক বলেছেন, “নেশাগ্রস্ত, মানি লন্ডারিংয়ের দায়ে অভিযুক্ত কোকোর জন্য তার মা খালেদা জিয়া আজ আর্তনাদ করছেন। অন্যদিকে তিনি যে অরোধ-হরতালের নামে মানুষগুলো পুড়িয়ে মারছেন সেই সন্তানদের মায়ের আর্তনাদ কে শুনে?”

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বোমা মেরে মানুষ হত্যা ও খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে’ এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

অবরোধের মূল কারণ উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, “খালেদা ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। তিনি (খালেদা) পাকিস্তান দালাল হয়ে বাংলাদেশকে পাকিস্তান হিসেবে সৃষ্টি করতেই এই অবরোধ দিচ্ছেন। মানুষ হত্যা তার নেশায় পরিণত হয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “আপনাদের কাছে আমার আহ্বান, নাশকতাকারীদের দেখামাত্রই যেন গুলি করা হয়।”

নাশকতায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের গায়েবানা জানাজা আগামী শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রী।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ করিম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ