1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

পুকুর থেকে ঘরজামাইয়ের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫
  • ১২৮ Time View

nator map2নাটোরের বাগাতিপাড়ায় শ্বশুর বাড়ীর পাশের পুকুর থেকে চাঁন প্রামানিক নামে এক ঘর জামাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে বাগাতিপাড়ার মাধববাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চাঁন প্রামানিক নাটোর সদর উপজেলার জয়নগর গ্রামের সফদার প্রামানিকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার জয়নগর গ্রামের সফদার প্রামানিকের ছেলের সাথে বাগাতিপাড়া উপজেলার মাধববাড়ী গ্রামের আক্কাস আলীর মেয়ে আঞ্জুয়ারার দ্বিতীয় বিয়ে হয়। প্রথম স্ত্রী’র সাথে বনিবনা না হওয়ায় দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করছিল সে। এনিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিল। গতকাল রাতে চাঁন প্রামানিক তার ছোট স্ত্রী আঞ্জুয়ারার বাড়ীতেই ছিল। সকালে বাড়ীর পাশের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

উল্লেখ্য , স্ত্রী আঞ্জুয়ারার বিরুদ্ধে তার প্রথম স্বামীকে হত্যার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, প্রথম স্ত্রীর অভিযোগ থাকায় মৃতদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা  হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ