1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

মঙ্গলবার নয় এরশাদের অনশন বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ৮১ Time View

ershaddবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজার কারণে মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার অনশনে বসবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে কাকরাইলে জাপার দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান করবেন এরশাদ।

রাজনৈতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও ও দমন-পীড়ন বন্ধের দাবিতে দুই দফা শান্তি সমাবেশ করার পর একই দাবিতে মঙ্গলবার অনশনে বসার ঘোষণা দিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

এ ছাড়া দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠিও দিয়েছেন এরশাদ।

এ ব্যাপারে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, কোকোর জানাজার কারণে আমাদের কর্মসূচি পেছানো হয়েছে। জাতীয় পার্টি কোনো ধরনের সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। বর্তমানে দেশে রাজনীতির নামে জ্বালাও-পোড়াও, সহিংসতা আর দমন-পীড়ন চলছে।

এই সহিংস রাজনীতি বন্ধ করার জন্য আমাদের পার্টির চেয়ারম্যান দুই দফা শান্তি সমাবেশ করেছেন। একই সঙ্গে আমাদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদও এ সব বন্ধ করার জন্য দাবি জানিয়ে আসছেন।

তিনি বলেন, এ সবের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সচেতন করতে ঢাকা মহানগর জাতীয় পার্টি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতীকী গণঅনশন পালন করার সিদ্বান্ত নিয়েছে। স্যার (এরশাদ) ওই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ