1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিএনপির নেতাদেরও শোক নেই: মোজাম্মেল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

mojammelমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, “ছেলের মৃত্যুতে খালেদা জিয়া যদি কাতর হতেন তাহলে আজ হরতালের কর্মসূচি প্রত্যাহার করতেন। আজকের হরতালের কর্মসূচি অব্যাহত রাখায় মনে হয়েছে, বিএনপির নেতাদেরও শোক নেই।”

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন আয়োজিত ‘জঙ্গিবাদ সন্ত্রাস,জ্বাঁলাও, পোড়াওয়ের বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।।

মুক্তিযোদ্ধামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তার ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে খালেদা জিয়াকে সমবেদনা জানানোর জন্য ছুটে গিয়েছিলেন। কিন্তু বিএনপির নেতারা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতটুকুও করেননি। এ থেকে প্রমাণিত হয় তিনি আলোচনা চান না, তার মধ্যে কোনো সৌজন্যতাবোধ নেই।”

পরিবারকেন্দ্রিক রাজনীতি করেন খালেদা জিয়া -এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, “খালেদা জিয়া হয়তবা তার ছেলের (আরাফাত রহমান) জানাজার জন্য আগামীকালের হরতাল অবরোধ প্রত্যাহার করতে পারেন। এ থেকেই বোঝা যায় তিনি পরিবারকেন্দ্রিক রাজনীতি করেন।”

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ভালোবাসেন না। দেশের মানুষের উন্নয়ন চান না। তিনি হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ করে দেশের মানুষকে জিম্মি করে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য পাঁয়তারা চালাচ্ছেন। সাধারণ মানুষকে পেট্রলবোমা মেরে পুড়িয়ে হত্যা করছেন। রাজনীতি দেশের মানুষের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষকে হত্যার জন্য নয়।”

মোজাম্মেল হক বলেন, “দেশে হরতাল অবরোধে নামে নৈরাজ্য নাশকতা চলছে। তা যদি এভাবে চলতে থাকে, তবে এই হরতাল অবরোধকারীদের বাংলার জনগণই অবরুদ্ধ করে রাখবে।”

‘পেট্রোল বোমা মেরে যারা ক্ষমতায় আসতে চায় তাদের সঙ্গে কোনো আলোচনা নাই’ বলেও হুঁশিয়ার করেন তিনি।

সমাবেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য দেন- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম.এ করিম, হাসিবুর রহমান মানিক, হাবিবুর রহমান হাসু, রোকনউদ্দিন পাঠান, মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ