1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

পরিবহন সংকটে বেড়েছে চালের দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

rich25রাজনৈতিক অস্থিরতা ও পরিবহণ সংকটের কারণে গ্রাহক পর্যায়ে চালের দাম বেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।

খবরে জানা যাচ্ছে, বড় দুটি শহর ঢাকা ও চট্টগ্রামে এখন কেজি প্রতি দুই থেকে তিন টাকা অতিরিক্ত গুণতে হচ্ছে গ্রাহককে।

দেশে চালের সবচাইতে বড় সরবরাহ আসে উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁ থেকে। এই জেলায় চাল সরবরাহের জন্য সত্তরটির মতো বড় আড়তের পাশাপাশি হাজার খানেক চালকল রয়েছে।

নওগাঁর একজন চালের আড়ৎদার হান্নান হাসান বকুল বিবিসি বাংলাকে বলেছেন, ‘চালের কোনো অভাব নেই। কিন্তু আমরা মোকাম বা বিক্রয়কেন্দ্রে পাঠাতে পারছি না। ফলে দেখা যাচ্ছে আড়তে চাল মজুদ হয়ে যাচ্ছে। আর মোকামে সংকট দেখা দিচ্ছে’।

তিনি বলেন, ‘মূলত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই এই পরিস্থিতি। আমরা ঠিকমত গাড়ি পাচ্ছি না। যাও পাচ্ছি সেখানে দ্বিগুণ-তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে। ট্রাকের মালিকেরা ট্রাক ভাড়া দিতে রাজি হলেও চালকেরা আসতে রাজি হচ্ছে না। যারা আসতে রাজি হচ্ছে তারা ঝুঁকি ভাতা দাবি করছে। সব মিলে চাল পরিবহণ করতে গিয়ে কেজিতে ২/৩ টাকা খরচ বেড়ে যাচ্ছে। এ কারণেই দাম বাড়তি’। -বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ