1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

টাঙ্গাইলে রোববার হরতালের ডাক বিএনপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১৪৫ Time View

hortal30টাঙ্গাইলে হরতাল সমর্থনে মিছিল করার প্রস্তুতিকালে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহম্মেদ আযম খান হরতালের এ ডাক দেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজকের হরতাল সমর্থনে সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিল করার প্রস্তুতিকালে পুলিশ ১০ জনকে আটক করেন।
আটকরা হলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, শহর ছাত্রদলের সভাপতি মারুফ সানোয়ার, আনিসুর রহমান, সাজ্জাত হোসেন, সাদেকুল আলম ও রুম্মন।
এদিকে নেতাকর্মীদের আটকের প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহম্মেদ আযম খান রোববার জেলায় সকাল- সন্ধ্যা হরতালের ডাক দেন।
সদর থানার ওসি গোলাম মোস্তফা জানান, গাড়ি ভাংচুর ও নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ