1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

ঝালকাঠিতে যুবলীগ সভাপতির বাড়িতে আগুন, আটক ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১৪০ Time View

hunda22ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল শরীফের ঘরে আগুন দিয়েছে অবরোধকারীরা।

নলছিটির পূর্ব মালিপুর এলাকার বাসভবনে রাত ৩টার দিকে আগুন দেয়া হয়। এতে তার ব্যবহৃত একটি মটর সাইকেল ও রান্না ঘরের অংশ পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় নলছিটি থানায় একটি মামলা হয়েছে।

ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ জানান, উপজেলা শহরের পূর্ব মালিপুরের শরীফ মো. দুলালের বাড়ির রান্নাঘরে ও সিঁড়িকোঠায় রাখা মটরসাইকেলে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনের লেলিহান শিখা দেখে বাড়ির লোকজনের ঘুম ভেঙ্গ যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে যায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ব্যবহৃত মটোরসাইকেলটির ও রান্না ঘরের অধিকাংশ।

নলছিটি থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন,“এ ব্যাপারে আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

অপর দিকে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠির কল্যানকাঠি এলাকায় বাসার সামনে রাখা আমিনুল হকের লেগুনায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মুহূর্তের মধ্যে গাড়িটি পুড়ে যায়। দুটি ঘটনায়ই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এসব ঘটনায় কোনো আটক নেই।

রাজাপুর থানর ওসি (অপারেশন) এজেডএম মাসুদুর রহমান জানান, রাজাপুরে নাশকতার আশঙ্কায় তিন বিএনপি কর্মী ও এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।

কাঠালিয়া থানার ওসি (অপারেশন) মুনির উর গিয়াস জানান, কাঠালিয়া উপজেলায় এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ