1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

মাগুরায় বিএনপি জামায়াতের ১১ নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১২০ Time View

arrest28নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের হরতাল মাগুরার সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

অবরোধ হরতালের ১৭তম দিন অতিবাহিত হলেও মাগুরা বিএনপির কোন নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। তবে হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জামায়াত শহরের কলেজ রোডে ঝটিকা মিছিল বের করে।

পুলিশ ছাত্রদল এবং জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে। রাতভর নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশ ও বিজিবি ব্যাপক তল্লাসী চালিয়েছে। এ নিয়ে অবরোধের মধ্যে মাগুরার দেড় শতাধিক  নেতাকর্মী আটক রয়েছেন।

শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

মাগুরা পুলিশ কন্ট্রোল রুমের তথ্য মতে আটকৃতরা হচ্ছে, শহরের পারলা এলাকার ছাত্রদল নেতা পাভেল মল্লিক, আলমগীর মল্লিক, অনিক মল্লিক, সুমন মল্লিক, আকাশ মল্লিক, ভায়নার আনোয়ার হোসেন, রামনগরের রিয়াজ উদ্দিন, মহম্মদপুর উপজেলার শীরগ্রামের সুজন মিয়া, জামায়াতের আবু বক্কর, সিদ্দিকুর রহমান, শালিখা উপজেলার বুনাগাতীর যুবদলের সিমান্ত কুন্ডু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ