1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

‘মানুষকে বিবেক ও ঈমানশূন্য করাই এখন রাষ্ট্রের এজেন্ডা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

islami okkoবিরোধী আন্দোলন দমনের লক্ষ্যে সরকার ‘মাত্রাতিরিক্ত শক্তি’ প্রয়োগ করে প্রাণঘাতী সংঘাত ঘটিয়ে দেশজুড়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এক যুক্ত বিবৃতি দিয়েছন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে তারা বলেন, “অবৈধ সরকার উন্মত্ত হয়ে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি না মানা এবং সাংবিধানিকভাবে বৈধ সরকার প্রতিষ্ঠা করার যৌক্তিক দাবি অগ্রাহ্য করাই বর্তমান অশান্তি ও হানাহানির কারণ। অতএব অবিলম্বে জুলুম নিপীড়নের পথ ছেড়ে সরকারকে সমঝোতার নীতি গ্রহণ করতে হবে।”
আইওজে শীর্ষ নেতৃদ্বয় বলেন, “বিভক্তি পরিহার করে সমাধানের এই পথে আস্থাশীল সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ সংস্থার উচিত এখনি এক কাতারে দাঁড়ানো।”

বিভাজন, বিভক্তি ও সহিংসতার অবসান কামনা করে ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতৃদ্বয়  বলেন, “ক্ষমতা জবরদখলকারী, জনমতকে অগ্রাহ্যকারী যারা পুলিশ-র্যা ব ও রাইফেলের জোরে ক্ষমতা দখল করে আছে তারাও বাংলাদেশেরই মানুষ, এই বাস্তবতা আমলে নিয়ে আমাদেরকেও এদের ব্যাপারে সহনশীল হতে হবে।”

আইওজে চেয়ারম্যান ও মহাসচিব বলেন, “সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করেছে,  শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং দেশ ধ্বংস করে দিচ্ছে। মানুষের ঈমান ধ্বংসে ওদের অপতৎপরতা মহামারির আকার ধারণ করেছে। ইসলামবিরোধীদের  শাসন প্রতি যুগেই এক ভয়ানক বিপদের কারণ। মানুষকে বিবেকশূন্য, মানবতাশূন্য ও ঈমানশূন্য করা এখন রাষ্ট্রের মূল এজেন্ডায় পরিণত হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ