1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিকেলে বসছে সংসদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ৭৬ Time View

parlamentদশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন সোমবার বিকেল ৪টায় শুরু হচ্ছে। গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন।

শীতকালীন অধিবেশনের পাশাপাশি এটি হবে নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশন হিসাবে এ অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের কর্মকান্ড ও জাতীয় উন্নয়নের ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

এ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসাবে এ অধিবেশন দীর্ঘতর হওয়ার কথা রয়েছে। এছাড়াও এ অধিবেশনে আইন প্রণয়ন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূতে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে আগামী সোমবার বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শাপরমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় আসন্ন অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ চূড়ান্ত করা হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে এ অধিবেশনের জন্য রোববার পর্যন্ত দু’টি নতুন বিল জমা পড়েছে। নতুন বিল দু’টি হচ্ছে ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল ২০১৫ ও ফরমালিন নিয়ন্ত্রণ বিল ২০১৫।

এছাড়া আরো ৬টি পুরানো বিলও সংসদে জমা রয়েছে। এ বিলগুলোর মধ্যে রয়েছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (সংশোধন) বিল ২০১৪, বিদ্যুৎ ও জ্বালানি গবেষনা কাউন্সিল বিল ২০১৪, ওসনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিল ২০১৪, দ্রুত বিদ্যুৎ সরবরাহ (বিশেষ বিধান) (সংশোধন) বিল ২০১৪, সরকারি যানবাহন ব্যবহার নিয়ন্ত্রণ বিল ২০১৪ ও মেট্রোরেল বিল ২০১৪। এর পাশাপাশি সংসদ সচিবালয়ে ৫ম অধিবেশনের জন্য প্রশ্ন ও বিভিন্ন বিধিতে নোটিশও জমা পড়েছে।

সর্বশেষ গত ৩০ নভেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। যা শুরু হয়েছিল গত ১৩ নভেম্বর। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিলের মধ্যে ৭টি পাস হয়।

এছাড়া ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৫শ’টি নোটিশের মধ্যে ১৮টি নোটিশ গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ৬ টি সংসদে আলোচিত হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১০৫টি ।
ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী এ্যাওয়ার্ড অর্জন করায় ১৪৭ বিধিতে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী যথাক্রমে সিপিএ এবং আইপিইউর চেয়ারপার্সন ও সভাপতি নির্বাচিত হওয়ায় অনুরূপ ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

এছাড়া চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১৩৬টি প্রশ্লের মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন।-বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ