1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য, মাতৃত্বের অনন্য দৃষ্টান্ত অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার যশোরে ১৫০ টন পাচারকৃত সরকারি গমসহ জাহাজ জব্দ, আটক ৫ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কেরানীগঞ্জ কারাগারের ‘অসুস্থ’ হাজতির মৃত্যু ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে অ্যাপ্রোন পরে ঘোরাফেরা, তরুণী আটক প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব! বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনের মাধ্যমে নজরদারি ৩০ জেলায় ৭৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি দিবে সিএসআরএল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১১
  • ৩৪৩ Time View

জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে ১৩ নভেম্বর জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি দিবে ক্যাম্পেইন ফর সাস্টেইনেবল রুরাল ডেভলপমেন্ট (সিএসআরএল)।

আগামী ১৩ নভেম্বর জলবায়ু পরিবর্তনের শিকার ২৭টি দেশের সমন্বয়ে গঠিত ‘ভালনারেবল ফোরাম’র এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন মহাসচিব বান কি মুন।

ডিসেম্বরে আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে চূড়ান্ত দিক-নির্দেশনা দাবি করে পরিবেশবাদী এ সংগঠনটি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যূত মানুষজনকে ‘জলবায়ু অভিবাসী’ হিসেবেও স্বীকৃতি দেয়ার দাবি জানাবে ওই স্মারকলিপিতে।

এ বিষয়ে এ মাসের ১৩-১৪ নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ক্ষতিগ্রস্ত’ দেশগুলোর সম্মেলেন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়েছে।

এর অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পোস্টকার্ড স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার একই স্থানে সংগঠনটি অভীবাসী স্বাক্ষ্যগ্রহণ, মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করবে। এবং সর্বশেষ ১৩ নভেম্বর ঢাকায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের হাতে স্বাক্ষরিত পোস্টকার্ড ও স্মারকলিপি দিবে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ