1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: সামনে এলো লোমহর্ষক তথ্য! শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

আইরিন-মিলনের টার্গেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ১০২ Time View

airin milonচুমুর বর্ষায় আইরিনকে ভেজাতে চায় আনিসুর রহমান মিলন। ঘটনাটি ঘটেছে সমুদ্র সৈকত কঙবাজারে। তবে এটি বাস্তবের কোন ঘটনা নয়। সাইফ চন্দন পরিচালিত টার্গেট সিনেমার একটি গানে দেখা যাবে এ দৃশ্য।

সম্প্রতি সমুদ্র সৈকত কক্সবাজারে ‘ভেজাবো এই রাতে চুমুরই বর্ষাতে’ শিরোনামের একটি গানের দৃশ্যায়ন করা হয়েছে। এ গানের শুটিংয়ে অংশ নেন আনিসুর রহমান মিলন ও আইরিন।

জাহিদ আকবরের লেখা রোমান্টিক এ গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ন ও কোনাল। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ন। গানটির কোরিওগ্রাফি করছেন হাবিব।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, কঙবাজারে বিভিন্ন মনোরম লোকেশনে টার্গেট সিনেমার এ গানের দৃশ্যায়ন করা হয়েছে। গানটির কথা ও গানের দৃশ্য অনেক ভালো হয়েছে। আশা করছি, দর্শকও ভালোভাবে নিবেন।

সমাজের ঘটে যাওয়া নানা অপরাধ নিয়ে নির্মিত হচ্ছে টার্গেট চলচ্চিত্রটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- আনিসুর রহমান মিলন, আইরিন, নিরব, অমৃতা। এ ছাড়া আরো অভিনয় করছেন – মিশা সওদাগর, ডন, তানভির, তন্ময়সহ আরো অনেকে।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ সিনেমায় একটি আইটেম গানসহ মোট পাঁচটি গান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ