1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ৯২ Time View

hasina23যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে শেখ হাসিনা একথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ক্ষমতাসীন দলের প্রধান এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সাক্ষ্য বহন করে। অশুভ শক্তিকে দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।’

প্রতিরক্ষা বাহিনীকে মানুষের আস্তা ও বিশ্বাস অর্জন করতে হবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

এর আগে বেলা ১১টা ৪০মিনিটে হেলিকপ্টারে করে সোনাকান্দা গড়াই নদীর তীরে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

এর কিছুক্ষণ পরেই তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণে ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত মহড়া পরিদর্শন করেন।

শেখ হাসিনা সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০১৪ এ ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত মহড়া পরিদর্শন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমদ সিদ্দিকী। এছাড়াও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘দুর্জয় বাংলা’ নামে মহড়াটি প্রদর্শন করে ৫৫ পদাতিক ডিভিশন। মহড়ায় দুইটি অংশ ছিল। এক অংশে ছিল লাল দল (শত্রু পক্ষ) ও নীল দল (বাংলাদেশ)।

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি দেখে শত্রু পক্ষ ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশে আক্রমণ চালায়। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী একযোগে স্থল, নৌ ও বিমান হামলা চালিয়ে বাংলাদেশ স্বাধীন করে।

এদিকে, অন্যান্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে সোনাকান্দা ত্যাগ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ