1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

ড. কামালের নেতৃত্বে আসছে নতুন জোট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫
  • ৯৬ Time View

kamalরাজনীতিতে আসছে নতুন আরেকটি জোট। নাম নাগরিক ঐক্য প্রক্রিয়া। ড. কামাল হোসেনের গণফোরামের পাশাপাশি এই জোটে থাকছে নাগরিক ঐক্য, জাসদ-জেএসডি ও বিকল্প ধারা বাংলাদেশ। বড় দুই জোটের বাইরে তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায় জোটটি। বৃহস্পতিবার থেকে গণমিছিলের কর্মসূচি নিয়ে মাঠে নামছে দলটি। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।

আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তির প্রতিষ্ঠা করতে বিভিন্ন সময় নানামাত্রিক সমীকরণ হয়েছে। তবে কোনো অঙ্কই শেষ পর্যন্ত মেলেনি। চলমান রাজনৈতিক বাস্তবতায় আবারো একটি জোট গঠনের জন্য কাজ করছেন ডক্টর কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্না। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাসদের আ.স.ম আব্দুর রব ও বিকল্প ধারার অবসরপ্রাপ্ত মেজর মান্নান।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই বলে মনে করে এই জোটের নেতারা। তারা বলছেন, প্রকৃত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সাধারণ জনতাকেই উদ্যোগ নিতে হবে। নাগরিক ঐক্য প্রক্রিয়ার ব্যানারে বৃহস্পতিবার প্রেস ক্লাব থেকে গণমিছিলের কর্মসূচির কথা জানান উদ্যোক্তারা।

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার আগে জনগণকে নিজেদের কর্মসূচি ও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করতে চায় জোটের নেতারা। ফেব্রুয়ারির মধ্যে চারটি বিভাগীয় শহরে সমাবেশ ও ঢাকায় একটি জাতীয় কনভেনশন করার কথা জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ