1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

রিয়াজের ওপর হামলা খালেদার নীলনকশায়: আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫
  • ৯৪ Time View

hanif14বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা বেগম খালেদা জিয়ারই নীলনকশার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। খালেদার এ নীলনকশা থেকে নিজ দলের নেতাকর্মীরাও রক্ষা পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট আফজাল হোসেন, ড. আব্দুস সোবহান গোলাপ, আব্দুস সাত্তার, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

হানিফ বলেন, “গতকাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা খালেদা জিয়ার নীলনকশারই একটি অংশ। আমি দেশবাসীসহ বিএনপি নেতাদের জানাতে চাই, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য কালনাগিনী হয়ে উঠেছেন। তিনি যেকোনো সময় যে কাউকেই ছোবল মারতে পারেন।”

তিনি বলেন, “মা-ছেলে (খালেদা-তারেক) দেশকে বিচ্ছিন্ন করে দিতে অবরোধ দিয়েছিলেন। কিন্তু সেটি ব্যর্থ হয়ে যাওয়া খালেদা জিয়া ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন শুরু করেছেন। আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা করেও কিছু না করতে পারায় এখন নিজ দলের নেতাদের ওপর হামলা চালাচ্ছেন। রিয়াজ রহমানের ওপর হামলা তারই একটি অংশ। তার এ নীলনকশা থেকে নিজ দলের নেতাকর্মীরাও রক্ষা পাচ্ছেন না।”

তিনি আরো বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে না গিয়ে খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি আরো বেশি বিচলিত হয়ে গেছেন শেখ হাসিনার উন্নয়নের ধারা দেখে। এ উন্নয়নের ধারা আরো চার-পাঁচ বছর চললে দেশের মানুষ বিএনপি নামক দলকে ভুলে যাবে। তাই খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছেন।”

খালেদা জিয়া দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে। বোমাবাজি করে মানুষ হত্যা করা হচ্ছে। কী কারণে খালেদা জিয়া দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, দেশের মানুষ তা জানতে চায়।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ