1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

প্রধানমন্ত্রীর ফোনে চমকে উঠলেন বন্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫
  • ১৩৩ Time View

hasinabonnaটেলিভিশনে চলছিল লাইভ গানের অনুষ্ঠান। দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন উপস্থাপিকা। হঠাৎ করেই উপস্থাপিকা বিস্মিত। ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে।

এভাবেই টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে চমকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন মঙ্গলবার। এ উপলক্ষে সকাল ৮টা থেকে চ্যানেল আইয়ে চলছিল নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান গানে গানে সকাল শুরু। অতিথি বন্যা নিজেই। হঠাৎ করেই প্রধানমন্ত্রী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে সেরা চমকটি দেন।

এ সময় উপস্থাপিকাও অনেকটাই অপ্রস্তুত ছিলেন। রেজওয়ানাও প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীর টেলিফোন এবারের জন্মদিনে তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে জানান।

বন্যা বলেন, সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে ধন্য। কেননা, আমরা একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়েছি, যে কিনা সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ