1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫
  • ৯৫ Time View

chadpur  mapচাঁদপুরের মেঘনার মোহনায় বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পারাবত-৯-এর সঙ্গে ঢাকাগামী এমভি সুন্দরবন-৮ লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহানা বেগম (৬৫) ও শাকিল (৬)। শাহানা চাঁদপুর জেনারেল হাসপাতালে ও শাকিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আহত যাত্রীরা হলেন রূপা (২৭), ডালিয়া (৩৮), শিউলি (৩৫),জেরিন (৯), জাহাঙ্গীর (৩৬), রাব্বি (১১), মনোয়ারা (৫০), সুরাইয়া (২৮), ওয়াহিদ (২৭) ও মোস্তফা কামাল (৩৫)। তাঁরা সবাই সুন্দরবন লঞ্চের যাত্রী। তাদের বাড়ি বরিশালের বিভিন্ন উপজেলায়।

আহত ব্যক্তিদের প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লঞ্চের যাত্রী শাকিল মারা গেছে।

চাঁদপুর নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মনির জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে বরিশাল থেকে সুন্দরবন-৮ লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা হয়। লঞ্চটি চাঁদপুর এলাকায় মেঘনার মোহনা অতিক্রম করার সময় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা এমভি পারাবত-৯ লঞ্চের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে সুন্দরবন-৮ লঞ্চের ডান পাশের চারটি কেবিন দুমড়ে-মুচড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ