1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

নিজ দেশের বিপক্ষে খেলতে চান পিটারসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ১৩৯ Time View

pitarsen22ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট খেলতে চান দলটির সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ইংলিশ দলটির চলমান অস্ট্রেলিয়া সফরে সাবেক সতীর্থদের বিপক্ষে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন তারকা এ ব্যাটসম্যান।

বর্তমানে অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ টি-২০ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম গ্রহনকারী পিটারসেন। আগামী বুধবার ক্যানবেরায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে আসা ইংল্যান্ড দল। এ ম্যাচেই ইংলিশদের বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

 

প্রধানমন্ত্রী একাদশের অধিনায়ক হিসেবে ঘোষিত মাইক হাসি ইনজুরির কারণে এ ম্যাচ থেকে নাম প্রত্যাহার করার পর পিটারসেন বলেন, “হ্যাঁ, আমি তার জায়গায় খেলতে চাই এবং তাকে পাওয়া যাবে কী-না প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব সময়ই আমাকে পাওয়া যাবে।”

গত শীতে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে ৫-০ ব্যবধানে ইংল্যান্ড হোয়াইটওয়াশ হওয়ার পর দল থেকে বাদ দেয়া হয় পিটারসেনকে। এর পর থেকেই দলের বাইরে রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ