1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

অবরুদ্ধ খালেদা-ফখরুলের ফোনালাপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

khelada-+Fakhrulবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৃতীয় দিনের মতো গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ রয়েছেন। আর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার এড়াতে স্বেচ্ছায় অবরুদ্ধ হয়ে আছেন জাতীয় প্রেসক্লাবে।

এদিকে মঙ্গলবার সোয়া ১১টার দিকে বেগম জিয়াকে ফোন করেন ফখরুল। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি। অবশ্য ফখরুলের পাশে থাকা কয়েকজন নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ফোনে মির্জা ফখরুলকে দিক নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী তিনি দুপুরের দিকে প্রেসক্লাব থেকে বের হয়ে নিম্ন আদালতে যাবেন।

কারণ সব মামলায় মির্জা ফখরুল জামিনে থাকলেও বকশিবাজার ও গতকাল ১৪৪ ধারা ভেঙে মিছিল করায় শাহবাগ থানায় দায়ের করা অপর একটি মামলায় তার জামিন নেই। সে জন্যই এ দু’টি মামলায় জামিন নিতে তিনি পুরান ঢাকার নিম্ন আদালতে যাবেন।

সে জন্য বিএনপিপন্থি আইনজীবীদেরও নির্দেশনা দেয়া আছে। তারা ইতিমধ্যে ফখরুলের জামিনের জন্য কাগজপত্র তৈরি করছেন। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলেই প্রেসক্লাব থেকে বের হবেন ফখরুল।

স্বেচ্ছায় অবরুদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবেই রাতযাপন করেছেন। তবে তিনি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপিপন্থি এক সাংবাদিক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা জানান, প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ভিআইপিদের বিশ্রামের জন্য নির্ধারিত রুমে তিনি রাতযাপন করেন। তার ও সঙ্গীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রেসক্লাব কেন্টিন থেকে।

জানা গেছে, সকালে এসে পরিবারের লোকজন তার প্রয়োজনীয় ওষুধ দিয়ে গেছেন। তিনি বর্তমানে সুস্থই আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ