1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

খালেদার কার্যালয়ের গেটে তালা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
  • ৭৬ Time View

karjaloyবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মূল গেটে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। পকেট গেটেও তালা ঝুলছে।খালেদা জিয়া দুপুরের পর বের হয়ে সমাবেশে অংশ নেবেন-এ ঘোষণার পরপরই সোমবার বেলা ১২টার দিকে তালা ঝুলিয়ে দেয়া হয়।

গুলশান কার্যালয়ের সামনে উপস্থিত পুলিশ কর্তারা কেউ এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। উপরের নির্দেশে তালা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনেচ্ছুক এক পুলিশ কর্মকর্তা।

সূত্রে জানা গেছে, মার্চ ফর ডেমোক্রেসির মতো খালেদা জিয়া যেন বের হয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে না পারেন সে জন্যই তালা দেয়া হয়েছে।

এর আগে খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুক কামাল খান সোহেল সাংবাদিকদের বলেন, “ম্যাডাম দুপুর দুইটার দিকে কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করবেন। বের হতে পারলে তিনি নয়াপল্টনের সমাবেশে যোগ দেবেন। আর বের হতে না দিলে যেখানে বাধা আসবে সেখানেই তিনি সমাবশ করবেন।”

খালেদার কার্যালয়ের সামনের সড়কে আড়াআড়িভাবে ১৪টি ট্রাক ও ভ্যান রাখা হয়েছে। এতে ওই কার্যালয়ে প্রবেশ বা বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। কার্যত পুরো কার্যালয়টি অবরুদ্ধ রয়েছে। এ অবস্থার মধ্যেই দুপুর ১২টার দিকে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দাঁড়াতে বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঊর্ধ্বতনদের নির্দেশে পুলিশ সদস্যরা তিনটি স্তরে দাঁড়িয়ে যান কার্যালয়ের গেটের সামনে।

গত শনিবার রাত থেকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালনে বাধা দিতেই তাকে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ