1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

হ্যাপির ধর্ষণ মামলায় আলামত ডিএনএ পরীক্ষার অনুমতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
  • ১৫৮ Time View

চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জব্দ করা আলামতের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন সিএমএম আদালত।

জব্দ করা আলামতে কোনো জৈব পদার্থ আছে কি-না তা ডিএনএ পরীক্ষার অনুমতির জন্য আদালতের কাছে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ পারভেজ।image_112257_0

বুধবার শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।  মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে ভিকটিমের উপস্থাপন করা এবং ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আলামতে ভিকটিম কিংবা আসামির ডিএনএ-এর উপাদান বিদ্যমান আছে কি-না তা পরীক্ষা করা প্রয়োজন বলে তার আবেদনে বলেন।

আলমতে ডিএনএ পাওয়া গেলে পরবর্তী সময়ে মামলার ভিকটিম হ্যাপি ও রুবেলের ডিএনএ’র সঙ্গে তা মিলে কি-না এর জন্য পরবর্তী সময়ে ফের আদালতে আবেদন করা হবে।

এর আগে ধর্ষণের অভিযোগে গত ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর থানায় মামলা করেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। মামলার অভিযোগে জানা যায়, বিয়ের কথা বলে রুবেল অভিনেত্রী হ্যাপীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তারা দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মতো বসবাস করতেন বলে মিডিয়ার কাছে দাবি করেছেন হ্যাপি। তিনি বলেন, কিন্তু যখনই বিয়ের জন্য চাপ দিতে থাকি তখনই সে (রুবেল) টালবাহানা করতে থাকে। পরবর্তী সময়ে রুবেল হ্যাপীর গায়েও রুবেল হাত তোলেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার পর রাত সাড়ে ৭টার দিকে হ্যাপীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয় এবং পরদিন ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ