1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

ফের দুই ঘণ্টা বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার ইন্টারনেট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
  • ১৪৫ Time View

image_111789_0উত্তর কোরিয়ায় আবারো ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছিল বলে জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। এবারে দেশটির ইন্টারনেট ও থ্রিজি সিস্টেম প্রায় দুই ঘণ্টা অকার্যকর ছিল বলে জানানো হয়েছে।

এর আগেও একবার দেশটির ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছিল। এই ঘটনার পেছনে আমেরিকাই দায়ী বলে মনে করছে উত্তর কোরিয়া।

এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কঠোর ভাষায় সমালোচনা করে, তাকে ‘বানর’ হিসেবে উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কমিশন।

উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাকযুদ্ধের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কমিশন থেকে দেয়া এই বিবৃতি। এতে বলা হয়েছে, “ওবামা সবসময় বেপরোয়া হয়ে কথা বলছেন এবং কাজ করছেন গ্রীষ্মমণ্ডলীয় বনের বানরের মতো।”

উত্তর কোরিয়া ইচ্ছে করেই ওবামাকে উদ্দেশ্য করে এমন অপমানজনক ভাষায় বিবৃতি দিয়েছে বলে মনে করছেন উত্তর কোরিয়ার সাবেক বৃটিশ রাষ্ট্রদূত জন এভারআর্ড।

তিনি বলেন, “এর আগেও বিবৃতি দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু তখন তারা প্রেসিডেন্ট ওবামাকে কোনোধরনের অপমান করেনি। কিন্তু এই বিবৃতিতে তার সম্পর্কে খুবই অশিষ্টভাবে কথা বলেছে উত্তর কোরিয়া।”

এভারআর্ড আরো বলেন, “তার কাছে মনে হচ্ছে, উত্তর কোরিয়া হয়ত ধরেই নিয়েছে যে, তাদের দেশে যে সাইবার হামলা হয়েছে তার পেছনে আমেরিকাই দায়ী। এই ভাষা ব্যবহার করে তারা যেন সেটাই বোঝাতে চাইছে।”

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে নিয়ে দ্য ইন্টার্ভিউ নামে একটি কমেডি সিনেমা বানায় সিনেমা নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান সনি পিকচার্স।–বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ