1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান গোলাম পরওয়ারের ইলিশ কমেডি এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর

শ্রমিকদের সংঘর্ষে হৃদরোগে ওসির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪
  • ১৩৯ Time View

mostafijসিলেটের ওসমানী নগরে অটোরিকশা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ওসমানী নগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়েছে।

সংঘর্ষ চলাকালে মোস্তাফিজুর রহমান হৃদরোগে আক্রান্ত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। চিকিৎসক বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, বুধবার বেলা ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজারে এই সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

তিনি জানান, গোয়ালাবাজারে অটোরিকশা স্ট্যান্ড বসানোর দাবিতে সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে অটোরিকশা শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

বেলা ১২টার দিকে শ্রমিকরা আবারো মহাসড়ক অবরোধ করে। এবার পুলিশ গেলে শুরু হয় সংঘর্ষ।

সংঘর্ষের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের শাখাসহ ডজনখানেক ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয় বলে নাজমুল হাসান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ