1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা, তেলের দামে ঊর্ধ্বগতি এনড্রিকের নৈপুণ্যে পিএসজিকে হারাল লিঁও প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে গাঙ্গ বানিয়ে চলে গেছেন ড. ইউনূস : গোলাম মাওলা রনি সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: মাহবুব উদ্দিন খোকন হরমুজ প্রণালিতে বিনামূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না : ইরান লুটপাট ও পাচারের টাকা ফিরিয়ে আনা হবে : জ্বালানিমন্ত্রী ইরান একটি শান্তিপ্রিয় দেশ এবং তারা যুদ্ধ চায় না রিহ্যাব-এর নতুন সভাপতি ড. আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজ্জাক

চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৯২ Time View

train ctggচট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে উঠে গেল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী। এ সময় ট্রেন ও প্ল্যাটফর্মে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার ভোর ৫টার দিকে ঢাকা যাত্রা করার আগে ট্রেনটি প্ল্যাটফর্মে ওঠে যায়। এই দুর্ঘটনার পর ট্রেনটির যাত্রা আধাঘণ্টা বিলম্বিত হয়।

জানা যায়, ভোরে ওয়াশশেড থেকে প্ল্যাটফর্মে আসার পর নির্ধারিত জায়গায় না থেমে শেষ সীমা পেরিয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন ও ২টি বগি প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। চালক ট্রেনটি থামাতে ব্যর্থ হওয়ায় ইস্পাতের চাকায় প্ল্যাটফর্মের মেঝে ভেঙ্গে ট্রেনটি যাত্রীদের ঢোকার প্রবেশ পথ পর্যন্ত চলে যায়। এতে ইঞ্জিনের ধাক্কায় প্ল্যাটফর্মের প্রবেশ পথও ক্ষতিগ্রস্ত হয়।

পরে সকাল ৭টার দিকে ইঞ্জিন বদল ও লাইনচ্যুত বগিগুলো বাদ দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ