1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

রোনালদো’র হ্যাট্রিকে রিয়ালের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ১৩২ Time View

ronaldoooলা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়ে মৌসুমে টানা ১৮ জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ।

নিজেদের মাঠ বার্ণাব্যুতে ম্য্যাচের তিনটি গোলই করেছে গোলমেশিনখ্যাত রোনালদো। ম্যাচের প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে বাকি দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে এই জনপ্রিয় তারকা।

ম্যাচের শুরু থেকেই রোনালদো, বেল, বেনজামা, ক্রুজদের ক্রমাগত আক্রমনে নিজেদের রক্ষনভাগ নিয়েই ব্যস্ত থাকে সেল্টা ভিগো। তবে ৩৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি অতিথিদের। পেনাল্টির সুযোগ থেকে রোনালদো প্রথম গোলটি আদায় করে নেয়। রিয়ালও এগিয়ে যায় ১-০ তে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৬৫তম মিনিটে আবারো গোল করে দলকে এগিয়ে দেয় রোনালদো। ৮১ মিনিটের মাথায় আবারও গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আর এ জয়ে ১৪ ম্যাচ খেলে ১২টি জয় আর দুইটি হার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ