1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

পুলিশ পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে গেছে : আকবর আলি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৯৭ Time View

akbarবাংলাদেশের পুলিশ পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে গেছে বলে দাবি করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান। যদি পুলিশ কমিশন গঠন করা না হয়, পুলিশ নিয়ন্ত্রণে আলাদা আইন করা না হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিচার বিভাগ পৃথককরণের ৭ বছর উপলক্ষে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত এক মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।

ড. আকবর আলী খান বলেন, পুলিশের বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, তারা যতো মামলায় অভিযোগপত্র দেয়, তার ২৩-২৪ শতাংশ দোষী সাব্যস্ত হয়। এ পরিসংখ্যানে মামলার এজাহার যুক্ত করা হয়নি। এজাহার হিসাব করলে দেখা যাবে, ১০ শতাংশ মামলায়ও দোষী সাব্যস্ত হয় না। এ থেকেই বোঝা যায়, দেশ দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে এখনো ব্রিটিশ আইনিব্যবস্থা প্রচলিত, যা অত্যন্ত ত্রুটিপূর্ণ। এই আইনিব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি।

শুধু সংবিধান সংশোধন করলে এই আইনিব্যবস্থার পরিবর্তন হবে না বলে মত দেন আকবর আলী খান। মুক্ত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মিজানুর রহমান খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ