1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী নাশুকে গলা কেটে খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪
  • ১২০ Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অঞ্চলের ত্রাস সন্ত্রাসী ছেনি কামালের সেকেন্ড ইন কমান্ড ও নাশু বাহিনীর প্রধান নাছির উদ্দিন নাশুকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রাস্তারহাটে এ ঘটনা ঘটে।image_109052_0

নিহত নাছির উদ্দিন নাশু (৩৫) উপজেলার জিরতলী ইউনিয়নের মহেসপুর গ্রামের কালিরহাটের মৃত মজিবুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নাশু জিরতলী ইউনিয়ন পরিষদের পাশে রাস্তারহাটের একটি দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন মুখোশধারী একটি মাইক্রোবাসে করে এসে নাশুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এর একপর্যায়ে মুখোশধারীরা নাশুকে সড়কের উপর নিয়ে গলা কেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, নাশু রাস্তারহাট এলাকায় তার প্রজেক্ট দেখার জন্য মাঝে মাঝে আসতেন এবং ওই দোকানগুলোতে বসে আড্ডা দিতেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে নতুন বার্তা ডটকমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশু বাহিনীর প্রধান নাশুর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা ও চাঁদাবাজিসহ ২০টির অধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ