1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দির ফেরি চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২
  • ১৫৬ Time View

ঘন কুয়াশার কারণে মাওয়া কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে। বুধবার রাত ৩টা থেকে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে দেখা দিয়েছে যানজট।

দুই সহস্রাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে ৮টি ফেরি। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে আটকা পড়া যাত্রীরা।

বিআউডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় বলেন, ‘আকস্মিক ঘন কুয়াশার কারণে বয়া বাতি, সিগনাল কিছুই দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, রো রো ফেরি শাহ মকদুম, ফেরি কাবেরী, কপোতী, রাণীগঞ্জ, রাণীক্ষেত, রামশ্রী, টাপলু ও যমুনা মাঝ পদ্মায় আটকে আছে।

এছাড়া ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যানবাহন ভর্তি করে কাওড়াকান্দি ঘাটে অপেক্ষা করছে।

তিনি আরো জানান, কুয়াশা কেটে গেলে ফেরি সার্ভিস পুনরায় চালু হবে। তবে ব্যস্ততম এই ফেরি রুটে দীর্ঘসময় ফেরি সার্ভিস বন্ধ থাকার কারণে ক্রমশ যানজট বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ