1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ঢাবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত

বাংলাদেশীকে পিটিয়ে আহত করেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
  • ১০২ Time View

bsf28চুয়াডাঙ্গার দামুড়হুদার নাস্তিপুর সীমান্তে রিজা (৩২) নামের এক বাংলাদেশী কৃষককে ধরে পিটিয়ে গুরুতর আহত করেছে বিএসএফ। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

রিজা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের নাস্তিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, বুধবার দুপুরে সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ওপারে বাংলাদেশের জমিতে গম ক্ষেতে সেঁচ দিচ্ছিল বাংলাদেশের নাস্তিপুর গ্রামের কৃষক রিজা, আনারুল, হযরত ও বক্কর।

এ সময় ভারতের নদীয়া জেলার বিজয়পুর ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পর পর তিনটি সাউন্ড গ্রেনেট (হাত বোমা) নিক্ষেপ করে। এতে আতঙ্কিত হয়ে বাংলাদেশী কৃষকরা সকলেই দৌড়ে পালিয়ে আসলেও রিজাকে ধরে নিয়ে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে বিএসএফ। এক পর্যায়ে রিজা জ্ঞান হারিয়ে ফেললে তাকে ফেলে রেখে যায় বিএসএফ।

এদিকে অন্যান্য কৃষকরা গ্রামে এসে বিষয়টি জানালে গ্রামবাসী ও রিজার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়। এরপর দর্শনা মডার্ন ক্লিনিকে ভর্তি করেছে।

এ ঘটনার পর বাংলাদেশী কোন কৃষক সীমান্ত সংলগ্ন মাঠে তাদের ফসলের ক্ষেতে যেতে সাহস পাচ্ছেনা।

এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটলিনের পরিচালক লে.কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, বিএসএফ’র এ আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনার পর সীমান্তে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। পতাকা বৈঠকে এ ঘনার কড়া প্রতিবাদ জানানো হবে।

এ ছাড়াও ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিকভাবে বিএসএফকে ফোন করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ