1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সার্কে হাসিনা-মোদি বৈঠকে গুরুত্ব পাবে জঙ্গি ইস্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ১০১ Time View

modi hasinafউত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার প্রত্যর্পণ নিয়ে নেপালে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনা করবেন। পাশাপাশি দুই প্রধানমন্ত্রীর মধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণ, দুই দেশে জঙ্গি ইস্যু এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার বিষয়ে আলোচনা করবেন।

নয়া দিল্লিতে রোবারবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ আকবর উদ্দিন এ কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ২৬ ও ২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমাণ্ডতে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে প্রধানমন্ত্রী পর্য়ায়ের বৈঠক হবে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ চেটিয়ার প্রত্যর্পণ বিষয় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন।

অনুপ চেটিয়ার বিনিময়ে দুই দেশের মধ্যে ছিটমহল চুক্তি বাস্তবায়িত করার দাবি জানাবে বাংলাদেশ।

এর আগে ভারতের কংগ্রেস সরকার থাকাকালীন বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি রাজ্যসভায় পেশ করা হয়। সে সময়কার পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশিদ বিলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠান। যাতে বিলটি সংশোধনের ব্যাপারে জনমত আদায় করা সম্ভব হয়। বর্তমানেও বিলটি সংশোধনের প্রস্তাব স্ট্যান্ডিং কমিটির হাতে রয়েছে। এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর। গত মাসেই কমিটি এক বৈঠকে বসে।

এদিকে মোদি সরকার চাইছে,শীতকালীন অধিবেশনে বিলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এর স্থায়ী সমাধান সূত্র বের করার। ফলে সার্ক সম্মেলনের আগেই সংসদের অধিবেশনে এ ব্যাপারে আলোচনা হবে বলেও মনে করা হচ্ছে। সূত্র: দৈনিক যুগশঙ্খ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ