1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ১১১ Time View

sadরাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি মসজিদের ছাদ থেকে পড়ে মোহাম্মদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মোহাম্মদ হোসেন বিভিন্ন প্রতিষ্ঠানে ফিল্টারের পানি সরবরাহের কাজ করতেন। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, যাত্রাবাড়ী এলাকার মার্কাস মসজিদের মেসে মোহাম্মদ হোসেন ভাড়া থাকতেন। তিনি প্রায়ই ৩ তলা ওই মসজিদের খোলা ছাদে ঘুমাতেন। মঙ্গলবার রাতে মোহাম্মদ হোসেন ছাদে ওঠার হাতলহীন সিঁড়িতে ঘুমিয়ে ছিলেন।

ভোরে ওই মসজিদের নিচে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ভোর পৌনে ৬টার দিকে মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ